দাঁড়িয়ে থাকা মিনিবাসে ট্রাকের ধাক্কা, রাশিয়ায় নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ০১:৫২আপডেট : ২২ আগস্ট ২০২২, ০১:৫৩

রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার উলিয়ানোভস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ভারী পণ্য বোঝাই যানটির চালক ঠিক সময়ে গাড়ির গতি কমাননি আর এতে তিনি দাঁড়িয়ে থাকা মিনিবাসে আঘাত করেন’।

দুর্ঘটনাস্থলে থাকা সড়ক কর্মীরা জানিয়েছেন, মিনিবাসটি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয় বলেছে, ‘দুইটি লরির মধ্যে মিনিবাসটি আটকা পড়ে’।

পুলিশের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই লরির চাপে পড়ে মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। উদ্ধারকর্মীরা টুকরা হয়ে যাওয়া মিনিবাসটি পরীক্ষা করে দেখছেন।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি একটি অপরাধের তদন্ত শুরু করেছে। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছে।

উলিয়ানোভস্কের গভর্নর আলেক্সাই রাসকিক টেলিগ্রামে লিখেছেন, মারাত্মক অবস্থায় আরও দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ায় সড়ক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা স্বাভাবিক। গত কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী