সেনা সংখ্যা ১০ শতাংশ বাড়াচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ২৩:০২আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২৩:০২

রাশিয়া নিজেদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়াতে যাচ্ছে। এর ফলে ১৯ লাখ থেকে বেড়ে সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৪০ হাজার। বৃহস্পতিবার এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যখন সাত মাসে গড়ালো তখন পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করলেন। যদিও এখন পর্যন্ত মস্কো চলমান সংঘাতে নিজেদের নিহত সেনাদের সংখ্যা জানায়নি। তবে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের কয়েক হাজার সেনা হারিয়েছে। অন্তত ৪৫ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে।

নতুন ডিক্রি অনুসারে, সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।

এর আগে ২০১৭ সালে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা নির্ধারণ করেছিলেন। ওই সময় লড়াইয়ের সেনা ছিল ১০ লাখ ১০ হাজার। আর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি