ভূখণ্ড রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২২

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ মস্কোর অস্ত্রভাণ্ডারে থাকা যেকোন অস্ত্র ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড রক্ষায় ব্যবহার করা হতে পারে। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর মনোনীত কর্তৃপক্ষ রাশিয়ায় যোগ দিতে গণভোটের আয়োজন করবে। পিছু হটার কোনও সুযোগ নেই।

মেদভেদেভ বলেন, ডনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ও অন্যান্য অঞ্চল রাশিয়াকে মেনে নেবে।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘যেকোন উপায়ে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা’ করা হবে বলে হুমকির পর দিন এই মন্তব্য করলেন মেদভেদেভ।

একই দিনে পুতিন ইউক্রেনে লড়াইয়ের জন্য ৩ লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছে।  

পশ্চিমা ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে নিয়মিত আগ্রাসী মন্তব্য করা মেদভেদেভ বলেছেন, সব ভূখণ্ডের সুরক্ষা শক্তিশালী করবে রাশিয়ার সশস্ত্রবাহিনী।

তিনি বলেন, রাশিয়া শুধু সেনা সমাবেশের সামর্থ্যের ঘোষণা শুধু দেয়নি, রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও নতুন নীতিভিত্তিক অস্ত্রও এমন প্রতিরক্ষায় ব্যবহার করা হবে।

শুক্রবার থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের ডনেস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজ্জিয়া ও মাইকোলাইভের একাংশে গণভোট আয়োজন করবে মস্কোপন্থীরা। ধারণা করা হচ্ছে গণভোটের ফল রাশিয়ার পক্ষে যাবে। এই গণভোটে কোনও স্বাধীন পর্যবেক্ষক থাকবে না। পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন এই গণভোটকে লজ্জা হিসেবে আখ্যায়িত করেছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের