রুশ স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামরায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। হামলাকারী আত্মহত্যা করেছে। সোমবার তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের দুই নিরাপত্তারক্ষী ও দুই শিক্ষক এবং অপর ৯ জন হামলায় নিহত হয়েছেন।

তদন্তকারীদের মতে, হামলাকারীর পরনে ছিল নাৎসি চিহ্নযুক্ত পোশাক। তার সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। তদন্তকারীরা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীর হামলায় আরও ২০ জন আহত হয়েছেন।

উদমুর্ত অঞ্চলে গভর্নর আলেক্সান্ডার ব্রেচালভ নিশ্চিত করেছেন, হতাহতদের মধ্যে শিশুরা রয়েছে।

ইজেভস্ক শহরটি রাশিয়ার উদমুর্ত রিপাবলিকের আঞ্চলিক রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার মানুষের বসবাস। রাজধানী মস্কো থেকে ১ হাজার কিলোমিটার পূর্ব দিকে শহরটি অবস্থিত।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের