নাভালনির মৃত্যুতে বিশ্বজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৭

রাশিয়ার কারাগারে বন্দী বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত রুশ দূতাবাসের সামনে শুক্রবার রাত থেকেই অবস্থান নেন বিক্ষোভকারীর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত রুশ দূতাবাসের সামনে নাভালনির প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা। বার্লিনে বিক্ষোভে অংশ নেন অন্তত ৬০০ মানুষ। এদের বেশিরভাগই রাশিয়ান অভিবাসী। এসময় তারা পুতিন বিরোধী স্লোগান দেন।

বিক্ষোভ হয়েছে রোম, আমস্টারডাম,বার্সেলোনা,জেনেভা, প্যারিস এবং হেগেও রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ হয়।

এছাড়া রাশিয়ায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়। রাশিয়ার লন্ডন দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেন অন্তত একশ মানুষ। এসময় পুতিনকে যুদ্ধাপরাধী লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন তারা। লিসবন দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা মৌন মিছিল করেন। নাভালনিকে স্বাধীনতা ও আশার প্রতীক হিসেবে উল্লেখ করেন তারা। নিউইয়র্ক শহরেও বিক্ষোভ করেন অনেক মানুষ।

রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা পুতিন বিরোধী স্লোগান দেয়। এসময় তারা পুতিনকে খুনি বলেও উল্লেখ করে। এ সময় অন্তত একশ জনকে আটক করে পুলিশ। নাভালনির মৃত্যুকে ঘিরে আগেই জনগণকে সমাবেশ না করতে সতর্ক করেছিল পুলিশ। 

নাভালনির মৃত্যুর জন্য সরাসরি পুতিনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় যুক্তরাজ্য।

পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ৪৭ বছর বয়সী নাভালনি ২০২১ সাল থেকে রাশিয়ার কারাগারে আটক ছিলেন।  প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তখন তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত আগস্টে, এক চরমপন্থি সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়নের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে  আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম