ওয়াই-ফাই নাম ইউক্রেনপন্থি হওয়ায় রাশিয়ান ছাত্রের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৪, ০৯:১২আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯:৫৭

কিয়েভ-পন্থি স্লোগান দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কের নাম রাখায় রাশিয়ায় এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। চরমপন্থি সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত। রবিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মস্কো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র তার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম রাখে স্লাভা ইউক্রেনি, যার অর্থ ইউক্রেনের গর্ব।

বুধবার সকালে মস্কো থেকে তাকে আটক করা হয়। এর আগে একজন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে এ ধরনের নামকরণের রিপোর্ট করে।

আদালতের নথি অনুসারে,বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ওই ছাত্রের কক্ষ পরিদর্শন করে তার ব্যক্তিগত কম্পিউটার ও ওয়াই-ফাই রাউটার খুঁজে পেয়েছে। রাউটারটি বাজেয়াপ্ত করা হয়েছে।

আদালত জানিয়েছে,ওই ছাত্র স্লাভা ইউক্রেনি স্লোগানকে  প্রচার করছে। কারণ তার ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অসংখ্য ব্যবহারকারী ওই নেটওয়ার্ক ব্যবহার করছে। নাৎসি বা চরমপন্থি সংগঠনের প্রতীক প্রকাশ্যে ব্যবহার করায় তাকে দোষী সাব্যস্ত করা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক দিন ধরেই ইউক্রেনে নব্য-নাৎসি শাসন সম্পর্কে দাবি করে আসছেন। বিশ্লেষকদের মতে, তার এই দাবি ভিত্তিহীন এবং ইউক্রেন আক্রমণকে ন্যায্যতা দেওয়ার বাহানা।

এমনকি রাশিয়ায় যুদ্ধ শব্দটি বলা বা ব্যবহার করাও অনুমোদিত নয়।যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।  

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে, কিয়েভ আক্রমণের সমালোচনা করায় হাজারো রাশিয়ানকে জেল বা জরিমানা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত বছর রাশিয়ার যুদ্ধবিরোধী কর্মীদের দমনমূলক আইনের আওতায় আনা হয়েছিল অন্তত ২১ হাজার মানুষকে।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী