কয়েক দশক পর রাশিয়া-উত্তর কোরিয়া যাত্রীবাহী ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৫:৪০আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৫:৪০

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রবিবার (২৭ জুলাই)এ ঘোষণা দেয় রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সাবেক কমিউনিস্ট মিত্র এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে এগোচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ  জানিয়েছে,আট ঘণ্টার এই ফ্লাইটটি ৪৪০ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ইআর বিমান দ্বারা পরিচালিত হবে।

প্রথম ফ্লাইট শেরেমেতেভো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টায় ছাড়বে বলে বিমানবন্দরের সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।

আরআইএ  আরও জানায়, টিকিটের দাম শুরু হয়েছে ৪৪,৭০০ রুবল (৫৬৩ ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটটি দ্রুত বিক্রি হয়ে গেছে।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তবে পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালিত হবে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ হচ্ছে উত্তর কোরিয়ার বাহক এয়ার কোরিও'র ভ্লাদিভোস্টকের সঙ্গে সপ্তাহে তিনবারের ফ্লাইট।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর প্রথমবারের মতো রাজধানী দুটির মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। এর আগে জুন মাসে মস্কো-পিয়ংইয়াং যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে।

ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে কামান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। মস্কো ও পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।

পিয়ংইয়ং ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানে সমর্থন দিতে ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র পাঠিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি মাসে বলেছেন, তার দেশ ইউক্রেন সংকট সমাধানে মস্কোর প্রচেষ্টাকে সমর্থন দিতে প্রস্তুত।

/এস/
সম্পর্কিত
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
সর্বশেষ খবর
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি