রাশিয়ার রিয়াজান অঞ্চলের এক কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৪:২৯আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:২৯

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরও ১৩৪ জন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবা জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ  বলেছিলেন যে ঘটনাটি ওই কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগা থেকে শুরু হয়েছিল। ওই কারখানাটি মস্কোর ঠিক দক্ষিণ-পূর্বে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কারখানাটিতে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন হতো। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন থেকে স্পষ্ট নয় যে আগুনের কারণ কী ছিল অথবা কারখানাটি আসলে কী উৎপাদন করছিল।

কারণ বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কারখানার ভেতরে দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেগে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।

সরকারি সূত্রগুলো আহতদের খুঁজে বের করা ও চিকিৎসার প্রচেষ্টা ছাড়া অন্য কোনও বিস্তারিত তথ্য দেয়নি।

স্থানীয় জরুরি সেবা সদর দফতর টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ১৮ আগস্ট পর্যন্ত জরুরি ঘটনার ফলে ২০ জন মারা গেছেন। ১৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন রোগী রিয়াজান ও মস্কোর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর ১০৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য টানা অভিযান চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের