তীব্র তুষারপাতে হিথরো বিমানবন্দরের ফ্লাইট বাতিল

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ০৫:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৫:৩৪

হিথরো বিমানবন্দর তীব্র তুষারপাতের কারণে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বৃহস্পতিবার এই বিমানবন্দর থেকে কোনও ফ্লাইট উড্ডয়ন কিংবা অবতরণ করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
ব্রিটিশ এয়ার-ট্রাফিক সার্ভিস এনএটিএস প্রত্যাশা করছে, বৃহস্পতিবার বিকাল তিনটার সময় রানওয়ের তুষার পরিষ্কারের পর বিমান অবতরণ করতে পারে।

ইউরোপের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে অবতরণ করা বিমানকেও তুষারমুক্ত করতে হবে। ফলে ডিপারচারেও দেরি হতে পারে।

কর্তৃপক্ষ বিমানযাত্রীদের জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে। ফলে এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন করা হতে পারে।

এর মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ তাদের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করেছে। এডিনবার্গ, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, মাদ্রিদ ও রোমের ফ্লাইট রয়েছে।

এনএটিএস অপর এয়ারলাইন্স কোম্পানিগুলোকেও বৃহস্পতিবারের ফ্লাইট শিডিউল নতুন করে সাজানোর জন্য নির্দেশ দিয়েছে।

গত কয়েকদিন ধরেই ইউরোপজুড়ে তীব্র তুষারপাত ঘটছে। এবারের তুষারপাতে এ পর্যন্ত প্রায় একশ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম