হামলায় অজ্ঞান মা’কে বাঁচিয়ে দিলো ৪ বছরের শিশু

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ০৬:৪০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৬:৫৪

 

হামলায় অজ্ঞান মা’কে বাঁচিয়ে দিলো ৪ বছরের শিশু ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সংঘটিত ‘সন্ত্রাসী হামলা’য় চেতনা হারানো এক মা’কে বুদ্ধির জোরে বাঁচিয়ে দিয়েছে চার বছরের শিশু সন্তান। লন্ডনের পুলিশ জানিয়েছে, মায়ের সেল ফোন ব্যবহার করে ৯৯৯ ফোন করে ওই শিশু। ফোন পেয়ে  পুলিশ ছুটে এসে তার মাকে রক্ষা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবর থেকে এসব কথা জানা গেছে।

ব্রিটিশ পার্লামেন্টের ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৪ জন। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ২০ জন আহত হওয়ার খবর দিয়েছে। লন্ডন মেট্রোপলিট্রন পুলিশ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই হামলার পর নিজের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে মাকে বাঁচিয়ে দেওয়া শিশুর নাম রোমান। তার সঙ্গে কথোপকথনটি জনসম্মুখে প্রকাশ করেছে লন্ডন পুলিশ। শিশুদের  পরিচয়-ঠিকানা চেনা এবং জরুরি ফোন নম্বর মনে রাখতে শেখার গুরুত্ব সবার সামনে হাজির করতেই ক্লিপটা প্রকাশ করেছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান মার্ক রওলি জানিয়েছেন, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা এক হামলাকারীর ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

এছাড়া আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন ওয়েস্ট মিনিস্টার গেটের হামলায়। সেখানে পথচারীদের ওপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হামলা করা হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।

/বিএ/

 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম