ব্রিটিশ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে ইইউ: থেরেসা মে

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ০৬:০৬আপডেট : ০৪ মে ২০১৭, ০৬:০৮

থেরেসা মে ইউরোপিয়ান রাজনীতিকরা ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ব্রিটেনের জন্য হুমকি হয়ে উঠছেন। বেলজিয়ামে বৈঠকরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের ‘ব্রাসেলসের আমলারা’ উল্লেখ করে থেরেসা মে এ কথা বলেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পার্লামেন্ট ভেঙে দিতে বুধবার বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে দেখা করেন থেরেসা মে। এদিন মধ্যরাতে ব্রিটিশ সংসদ ভেঙে দেওয়া হয়।   

বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাতের পর ডাউনিং স্ট্রিটের বাইরে থেরেসা মে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে কেউ কেউ চায় না ব্রেক্সিট আলোচনা সফল হোক। 

থেরেসা মে জানান, গত কয়েক দিনের পরিস্থিতিতে দেখা গিয়েছে ব্রেক্সিট আলোচনা কত কঠিন হবে। তিনি বলেন, ইউরোপীয় পত্রিকাগুলোর খবরে ব্রিটেনের অবস্থান ভুলভাবে তুলে ধরা হয়েছে।  ইউরোপিয়ান রাজনীতিক ও কর্মকর্তারা ব্রিটেনের বিরুদ্ধে হুমকি তৈরি করছেন। আর এসব কিছুই করা হচ্ছে ৮ জুন সাধারণ নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য।

তিনি বলেন, ৮ জুনের নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের জন্য সর্বোত্তম চুক্তি করতে তাকে নিরলস কাজ করে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর যুক্তরাজ্যের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এর পরিণাম হবে গুরুতর। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম