ম্যানচেস্টার হামলা: লিবিয়ায় সালমানের বাবা ও ছোটভাই গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ০৩:৫১আপডেট : ২৫ মে ২০১৭, ০৯:৪৫

ম্যানচেস্টার হামলা: লিবিয়ায় সালমানের বাবা ও ছোটভাই গ্রেফতার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে আত্মঘাতী হামলায় সন্দেহভাজন সন্ত্রাসী সালমানের ভাই ও বাবাকে লিবিয়ার ত্রিপোলি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের গ্রেফতারের কথা জানিয়েছে ত্রিপোলির কাউন্টার-টেরোরিজম বাহিনী। এদিকে, হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬জনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। লিবিয়ার কাউন্টার-টেরোরিজম বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।   

খবরে বলা হয়েছে,  ইসলামিক স্টেট (আইএস)-র সঙ্গে জড়িত ও লিবিয়ার রাজধানীতে হামলার পরিকল্পনা করার সন্দেহে তাদের গ্রেফতার করেছে ত্রিপোলির পুলিশ। সালমানের বাবার নাম রামাদান ও ছোট ভাইয়ের নাম হাশেম।এর আগে মঙ্গলবার সালমানের বড় ভাই ইসমাইলকে ম্যানচেস্টারে গ্রেফতার করা হয়।

২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ২২ জন। ওই ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী হামলাকারীর নাম সালমান রামাদান আবেদি বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সালমান আবেদীকে তারা আগে থেকে চিনতেন। ম্যানচেস্টারে জন্মগ্রহণকারী আবেদি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করতো। এরপর সালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হয় সে। কোর্স শেষ করার আগেই সে ঝরে পড়ে। বেশ কয়েকবার লিবিয়ায় আসা-যাওয়া করেছে সে। লিবিয়া ভ্রমণের সময় সালমান উগ্রপন্থায় জড়িত হয়েছে কিনা, তা মাথায় রেখে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার হামলায় জড়িত সন্দেহে ৬ষ্ঠ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নর্থ ম্যানচেস্টারের ব্ল্যাকলি থেকে এই সন্দেহভাজন  নারীসহ এ পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

সদর দফতরে ম্যানচেস্টার পুলিশ প্রধান জানান, তারা হামলায় জড়িত একটি চক্রকে গ্রেফতারে অভিযান চালাচ্ছেন। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম