হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট শুরু

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১৬:৫৩আপডেট : ২৮ মে ২০১৭, ১৬:৫৪

হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট শুরু কম্পিউটার নেটওয়ার্ক জটিলতার কারণে যুক্তরাজ্যের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে বন্ধ হওয়া ফ্লাইট পুনরায় চালু হয়েছে। শনিবার এই দুই বিমানবন্দরে সবধরনের ফ্লাইট বন্ধ করে কোম্পানিটি। রবিবার চালু হলেও ফ্লাইটের শিডিউল বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রায় সব ধরনের সেবা শুরু হবে। এছাড়া লন্ডনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক থেকে প্রায় স্বাভাবিক শিডিউলে বিমান চলাচল করবে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো বিলম্বে উড্ডয়ন করতে পারে। যাত্রীদের নতুন ফ্লাইটে বুকিং না দেওয়া হলে হিথ্রো থেকে যাতায়াত না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, আমাদের পুরো আইটি ব্যবস্থা পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

কম্পিউটার নেটওয়ার্ক জটিলতার কারণে ঠিক কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে তা জানা যায়নি। কোম্পানিটির চেয়ারম্যান অ্যালেক্স ক্রুজ জানিয়েছেন, এখন পর্যন্ত কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্থানীয় সময় দুই বিমানবন্দরে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য বিমানবন্দরের জন্য এ ধরনের ঘোষণা না দিলেও কম্পিউটার নেটওয়ার্কে সমস্যার কারণে দুনিয়াজুড়ে বিভিন্ন স্থানে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে ধস নামে। বেলফাস্ট, রোম,স্টকহোমেও ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। এমনকি বিমান সংস্থাটির ওয়েবসাইটেও প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যাত্রীরা।

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লাইট বাতিল হওয়াতে কয়েক হাজার যাত্রীকে লাগেজ ছাড়াই ভ্রমণ করতে হয়েছে।  ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কোম্পানিটি। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম