লন্ডন হামলার পরও ৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৮:০০আপডেট : ০৪ জুন ২০১৭, ২৩:১৬

থেরেসা মে যুক্তরাজ্যের লন্ডনে শনিবার রাতের সন্ত্রাসী হামলার পরও ৮ জুন ব্রিটিশ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের প্রাঙ্গনে দেওয়া এক ভাষণে থেরেসা মে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে কখনও সহিংসতা বাধাগ্রস্ত করতে দেওয়া উচিত হবে না।

ভাষণে থেরেসা মে জানান, হামলার পর স্থগিত হওয়া নির্বাচনি প্রচারণা সোমবার থেকে পুনরায় শুরু হবে।

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে জঙ্গি হামলার পর নির্বাচনি প্রচারণা স্থগিতের ঘোষণা দেয় ব্রিটিশ রাজনীতির শীর্ষ দুই দল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও সংসদের বিরোধী দল লেবার পার্টি জানায় রবিবার একদিনের জন্য তাদের প্রচারণামূলক কর্মকাণ্ড বন্ধ থাকবে। এর আগে ২২ মে ম্যানচেস্টার হামলার পরও কনজারভেটিভ পার্টিসহ রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা স্থগিত করেছিল।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে ওই হামলা হয়। হামলায় অন্তত ৭ জন নিহত ও ৪৮  জন আহত হয়। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়। আহতদের স্থানীয় ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম