ব্রিটিশ পার্লামেন্টের পাশে ছুরি হাতে যুবক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৭:১৫আপডেট : ১৬ জুন ২০১৭, ১৭:১৫

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ছুরি হাতে যুবক গ্রেফতার ব্রিটিশ পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টার প্যালেসের পাশের রাস্তায় ছুরি হাতে এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের পর পার্লামেন্ট এলাকায় সবধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক আর্মড পুলিশ মোতায়েন রয়েছে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েস্টমিনিস্টার প্যালেসের ক্যারিজ গেটে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। ছাই রঙের হুডি পরা এক যুবককে তিন পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পর এসব পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে থাকা আরও ৪/৫ জন পুলিশও যুবককে গ্রেফতারের সময় উপস্থিত ছিলেন। এরপরই পার্লামেন্ট ভবনের সামনে লোহার ব্যারিকেড বসানো হয়। ভবনটির সামনে দিয়ে পথচারীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল (লন্ডন সময়) ১১টার দিকে ওয়েস্টমিনিস্টার প্যালেসের কাছে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স ৩০ বছর। ছুরি হাতে সন্দেহজনক গতিবিধির কারণে গ্রেফতার করা হয়। কোনও হামলা বা হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম