মিয়ানমারে সেনা-প্রশিক্ষণ বন্ধের আহ্বান দেড় শতাধিক ব্রিটিশ এমপি’র

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৯

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা ও নিপীড়ন বন্ধে উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ১৫৭ জন এমপি। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বরাবর এক চিঠিতে ব্রিটিশ এমপিরা মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গাদের সমর্থণে আয়োজিত একটি কর্মসূচিতে বক্তব্য রাখছেন রুশনারা আলী

মিয়ানমারের গণতন্ত্রের জন্য গঠিত সর্বদলীয় কমিটির কো-চেয়ারম্যান ও লেবার পার্টির এমপি রুশনারা আলীর নেতৃত্বে পার্লামেন্ট সদস্যরা লিখিত চিঠিতে বলেন, ‘জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও রোহিঙ্গা সংগঠনের প্রতিবেদনে ভিত্তিতে আমরা মিয়ানমারের ইতিহাসে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রত্যক্ষ করছি।’

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চার শতাধিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে মিয়ানমার সরকার স্বীকার করেছে। কিন্তু নির্ভরযোগ্য রোহিঙ্গা সূত্রগুলোর মতে এই সংখ্যা ২ থেকে ৩ হাজার হতে পারে।’

চিঠিতে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে সেখানে বেসামরিক নাগরিকদের ওপর সেনারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে, তাদেরকে সারিবদ্ধভাবে শুয়ে থাকতে বাধ্য করার পর মাথার পেছনে গুলি করে হত্যা করা হচ্ছে। গলাকেটে হত্যা ও নারীদের ধর্ষণ করা হচ্ছে। পাশাপাশি ঘরে আটকে রেখে তারপর আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। তারা শিশুদেরকেও ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, একই সময়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রাখাইনের অন্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়ে উত্তেজনা ও সহিংসতা ছড়াচ্ছে।

ব্রিটিশ এমপিরা চিঠিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হেইঙ্গকে চাপ প্রয়োগ করতে পদক্ষেপ গ্রহণের জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর মিয়ানমারের সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যয় বাবদ যুক্তরাজ্য ৩ লাখ ৫ হাজার পাউন্ড খরচ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীকে যুক্তরাজ্য যুদ্ধ প্রশিক্ষণ প্রদান করে না। তারা মিয়ানমারের সেনাদের গণতন্ত্র, নেতৃত্ব ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেয়।

গত বছর নভেম্বরে ওই সময়কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইক পেনিং জানিয়েছিলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে জড়িত কোনও সেনাকে যুক্তরাজ্য প্রশিক্ষণ দিয়েছে কিনা এ বিষয়ে ব্রিটিশ সরকার অবগত নয়। ব্রিটিশদের দেওয়া প্রশিক্ষণে মানবাধিকারের উন্নয়নে কেমন ভূমিকা রেখেছে তাও মূল্যায়ন করা হয়নি। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম