সামরিক শক্তিতে রাশিয়ার চেয়ে পিছিয়ে পড়ার আশঙ্কা ব্রিটিশ সেনাপ্রধানের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭

সামরিক খাতে বিনিয়োগ না বাড়ালে রাশিয়ার কাছ থেকে হুমকি বাড়বে বলে মনে করেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার নিক কার্টার। সোমবার সেনাপ্রধান রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটে বক্তৃতা দেবেন। তার সেই বক্তব্য অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলয়ামসন। ওই অনুমোদিত বক্তব্যের সূত্র ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর ইউরোপে রাশিয়া কয়েকটি মহড়া চালানোর পর এবং ব্রিটেনের সামরিক বাজেট কমানোর বিষয়ে আলোচনার প্রেক্ষিতে সেনাপ্রধান এই সতর্কতা দিতে যাচ্ছেন।

ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার নিক কার্টার

২০১৪ সালের মার্চে ক্রিমিয়া আক্রমণের পর থেকেই রাশিয়া তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো। পূর্ব ইউরোপের ওই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেশটির নেতা ভ্লাদিমির পুতিন বিশ্বে তাদের অবস্থানের বিষয়টি আবারও জানান দেন বলে মনে করেন অনেক বিশ্লেষক।

অনুমোদন পাওয়া সেনাপ্রধানের ওই বক্তব্যে বলা হবে, হুমকি মোকাবিলায় ব্রিটিশ সেনাবাহিনীর সক্ষমতা ‘কমে যেতে পারে যদি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তা বাড়ানো না হয়।’ বক্তব্যে তিনি রাশিয়ার যুদ্ধকালীন সাইবার তৎপরতার সক্ষমতাকেও দৃষ্টিগোচরে আনবেন।

গত বছর রাশিয়ার সেনাবাহিনী বড় পরিসরে সামরিক মহড়া দিয়েছে। উত্তর ইউরোপে কৃত্রিম হামলা ছাড়াও কলিনিনগ্রাদ থেকে লিথুনিয়া পর্যন্ত তারা মহড়া দিয়েছে। এছাড়া ব্রিটিশ সেনাপ্রধান রাশিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতাকেও দৃষ্টিগোচরে আনবেন। সিরিয়া যুদ্ধে রাশিয়া দেড় হাজার কিলোমিটার পাল্লার ২৬টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

এছাড়া তিনি জানাবেন, রাশিয়া আক্রমণাত্মক অভিযানের শক্তিই ক্রমাগত বাড়াচ্ছে। যার সঙ্গে পাল্লা দিতে এখনই যুক্তরাজ্যের সেনাবাহিনীকে লড়াই করতে হবে।

যুক্তরাজ্যের প্রতি সম্ভাব্য সামরিক হুমকি এখন ইউরোপের দোরগোড়ায় বলেও মন্তব্য করবেন তিনি।

/জেজে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক