ভোটাধিকারের শতবর্ষ: ব্রিটিশ নারীদের সমানাধিকার আজও অধরা

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৫

ব্রিটেনের নারীদের ভোটাধিকার পাওয়ার শতবর্ষ পার হলেও এখনও সমানাধিকার অধরা রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে যৌন হয়রানির অভিযোগের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নারীর সমানাধিকারের বিষয়টি আবারও আলোচনা আসছে বলে মনে করছেন ইউরোপের এক শীর্ষস্থানীয় শিক্ষাবিদ।

১০০ বছর আগে ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেন ব্রিটিশ নারীরা

৬ ফেব্রুয়ারি ব্রিটেনের নারীদের ভোটাধিকার পাওয়ার শতবর্ষ উপলক্ষে প্যারিসের ডিডেরট ইউনিভার্সিটির উইম্যান’স হিস্টোরি ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মিরিয়াম বৌসাহবা-ব্রাভার্ড বলেন, উভয়ক্ষেত্রেই আলোচনার বিষয়টি হচ্ছে সমানাধিকারের। ভোট দেওয়ার ক্ষমতা ছিল আনুষ্ঠানিক সমতা। কিন্তু এখন প্রশ্ন উঠছে বাস্তব সমানাধিকার নিয়ে। সাফ্রাগেট আন্দোলনকারীরা এটা জানেন।

মিরিয়াম আরও বলেন, আন্দোলনকারীরাও যৌন হয়রানির শিকার হয়েছেন। বিশেষ করে আন্দোলনের সময় প্রতিবাদ কর্মসূচি পালনের সময়। কিন্তু ওই সময় নারীদের কাছে বিষয়টি অগ্রাধিকার ছিল না। কারণ তখনও আনুষ্ঠানিক সমানাধিকারের স্বীকৃতিও তারা পায়নি।

গত বছর অক্টোবরে মার্কিন চলচ্চিত্র মোগল হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ তুলেন বেশ কয়েকজন নারী। এরপর সারাবিশ্বে বিনোদন জগতের তারকারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ আনেন।

এই অধ্যাপক জানান, সাফ্রাগেট ও #মিটু আন্দোলনের একটি সাধারণ ভিত্তি রয়েছে। তিনি বলেন, বিষয়টি হচ্ছে নেটওয়ার্কের। এখন তা ইন্টারনেটের মাধ্যমে করা হচ্ছে। কিন্তু ওই সময় তা করা হয়েছে একে অপরের সঙ্গে ও বিভিন্ন ভবনের যোগাযোগের মধ্য দিয়ে। সব শ্রেণির নারীরাই আন্দোলনের সদস্য হতে পেরেছিলেন বলেই তা বড় আকার ধারণ করতে পেরেছিল।

আন্দোলনটি শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীতে লন্ডন জাদুঘরের কিউরেটর বেভারলি কুক বলেছেন, সাফ্রাগেট আন্দোলন অতীতের যে কোনও সময়ের চেয়ে এখন বেশি প্রাসঙ্গিক। সূত্র: এএফপি।

 

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম