চলন্ত গাড়ির খুব কাছ দিয়ে উড়ে গেল হেলিকপ্টার! (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৮:২২আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৮:৩০

যুক্তরাজ্যের লেক ডিসট্রিক্টে চলন্ত গাড়ির খুব কাছ দিয়ে একটি হেলিকপ্টারের উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিলেন গাড়ির চালক ৪৫ বছর বয়সী ব্রায়ান ওয়েদারেল। ওই সময় গাড়িতে তার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ঘটনাটি গাড়ির ড্যাশক্যামে রেকর্ড হয়ে গেছে। হেলিকপ্টারটি ব্রিটিশ সেনাবাহিনীর কি না সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে 'স্পেশাল এয়ার সার্ভিস' (এসএএস)।

ঘটনার দিন গাড়িতে চালাচ্ছিলেন ওয়েদারেল। হঠাৎ তিনি দেখতে পান কুয়াশা ভেদ করে সামনের দিক থেকে একটি হেলিকপ্টার আসছে। গাড়ির খুব কাছ দিয়ে হেলিকপ্টারটি উড়ে চলে যায়। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, হেলিকপ্টারটি ‘স্পেশাল এয়ার সার্ভিসের’ (এসএএস) হতে পারে। হয়তো তখন এসএএসের কোনও অভিযান চলছিল, যে কারণে হেলিকপ্টারটি এত নিচ দিয়ে উড়ে গেছে।

ডারহামের বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ওয়েদারেল বলেছেন, ‘আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না । আমি এর আগে আর কখনও এমন কিছু দেখিনি। আমি ওই সময় ছুটিতে ছিলাম। রাস্তার অবস্থা ভালো ছিল না। চলন্ত অবস্থায় দুপুর দুইটার দিকে ওই ঘটনা ঘটে। এমন দৃশ্য দেখাতে পারাটা খুবই বিরল এক অভিজ্ঞতা।’

ঘটনার সময় হতচকিত হয়ে গেলেও নিজের দেশের সেনাবাহিনী নিয়ে গর্বিত ওয়েদারেল। দেশের সেনা সদস্যদের ওপর তার শ্রদ্ধা বেড়ে গেছে তার। হেলিকপ্টারটি যেভাবে নিয়ন্ত্রণ করেছেন সংশ্লিষ্টরা তাতে তিনি এ কথা ভেবে নিরাপদ বোধ করছেন, দেশের সুরক্ষার ভার দক্ষ ব্যক্তিদের হাতে ন্যাস্ত!’

যুক্তরাজ্যভিত্তিক আরেকটি সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এসএএস ব্রিটিশ সেনাবাহিনীর একটি বিশেষ অংশ। সবগুলো শাখা থেকে সদস্যদের বাছাই করে ওই বিশেষ বাহিনীতে নেওয়া হয়। প্রতি বিশ জন আবেদনকারীর মধ্যে মাত্র একজন এসএএসের বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হন।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম