মা হলেন মেগান মার্কেল, 'আনন্দে ভাসছেন' প্রিন্স হ্যারি

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৯, ০৮:৫৪আপডেট : ০৭ মে ২০১৯, ০৯:১১

ব্রিটিশ রাণি এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি জানিয়েছেন, তার স্ত্রী মেগান মার্কেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক শিশুকে স্বাস্থ্যবান উল্লেখ করে তিনি বলেন, এখনও পর্যন্ত সন্তানের নাম কী হবে তারা ঠিক করে উঠতে পারেননি।

মা হলেন মেগান মার্কেল, 'আনন্দে ভাসছেন' প্রিন্স হ্যারি

মঙ্গলবার ভোরে ব্রিটেনের রাজ পরিবারের কনিষ্ঠতম সদস্যের জন্ম হয়। প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তান এটি। আর রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে। মেগানের বাবা টমাস শ্বেতাঙ্গ আমেরিকান। মা গ্লরিয়া অ্যাফ্রো-আমেরিকান। তাই ব্রিটিশ রাজপরিবারে এই প্রথম মিশ্র-জাতি ও বর্ণের সন্তানের জন্ম হলো।

হ্যারি তার সন্তানের জন্ম হওয়ার বিষয়টিকে এক চমৎকার অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন। বুধবার এই ছোট্ট রাজপুত্রের প্রথম ছবি দেখা যাবে বলে রাজপরিবার সূত্রে জানানো হয়েছে। মা ও সন্তান সুস্থ আছে বলে পরিবার তরফে জানানো হয়েছে। 

বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, তারা এই খবরে দারুণভাবে রোমাঞ্চিত।

এর আগে খবর বেরিয়েছিল যে ডাচেস অব সাসেক্স তার বাড়িতেই সন্তানের জন্ম দিতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত কোথায় তিনি সন্তান জন্ম দিয়েছেন তা জানা যায়নি।

সন্তানের জন্মের সময় স্ত্রী মেগানের পাশেই ছিলেন প্রিন্স হ্যারি। ছেলের জন্মের পরে হাসপাতালের বাইরে বেরিয়ে সাংবাদিকদের হ্যারি বলেন, তিনি আনন্দে ভাসছেন। প্রথমবার বাবা হওয়ার আনন্দ একেবারেই আলাদা। স্ত্রী মেগানকে নিয়ে তিনি গর্বিত বলেও জানান হ্যারি।

বছর দুয়েক আগে মার্কিন টেলিভিশন তারকা মেগান মার্কেলের প্রেমে পড়েন প্রিন্স হ্যারি।টিভি শো ‘স্যুটস’-এর জন্য সবচেয়ে পরিচিত মেগান। গত বছরের মে মাসে দুজনের বিয়ে হয়। সারা বিশ্ব থেকে সেলিব্রিটিদের ঢল নামে সেই রূপকথার বিয়েতে। মেগানের শ্বেতাঙ্গ বাবা টমাস মার্কেল বিয়েতে না এলেও মা গ্লরিয়া উপস্থিত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম