তাফিদাকে ইতালিতে চিকিৎসার অনুমতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-মা

অদিতি খান্ন, যুক্তরাজ্য
০৩ অক্টোবর ২০১৯, ২১:৫০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:২৯

পাঁচ বছরের অসুস্থ মেয়ে তাফিদা রাকিবকে ইতালিতে চিকিৎসার অনুমতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বাবা-মা। বৃহস্পতিবার যুক্তরাজ্যের হাই কোর্ট তাফিদার বাবা-মায়ের পক্ষে রায় দেয়। এর ফলে লাইফ-সাপোর্ট চিকিৎসার জন্য তাকে ইতালিতে নিয়ে যাওয়ার বাধা দূর হলো।

তাফিদাকে ইতালিতে চিকিৎসার অনুমতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-মা

প্রায় সাত মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে ৫ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত শিশু তাফিদা রাকিব। তাফিদার লাইফ সাপোর্ট খুলে ফেলা নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএস  ও তাফিদা পরিবার দ্বারস্থ হয় আদালতের। ইতালিতে নিয়ে যাওয়ার জন্য রয়েল লন্ডন হাসপাতাল ছাড়পত্র দিতে অপারগতা প্রকাশ করায় আদালতের শরণাপন্ন হন তাফিদার মা। পাশাপাশি লাইফ সাপোর্ট খুলে তাফিদাকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার অনুমতির আশায় আদালতের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষও। তাফিদার মা সেলিনা রাকিব আদালতে বলেছেন, লাইফ সাপোর্ট খুলে ফেলা ‘সন্তানের জীবনাবসানের পক্ষে মা-বাবার সম্মতি দেওয়া ধর্মীয় বিধান মতে পাপ’।

বৃহস্পতিবার আদালতের রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন তাফিদার বাবা মোহাম্মদ রাকিব। তাফিদার পরিবারের আইনজীবী ডেভিড লক জানান, হাই কোর্টের রুল তাদের জন্য স্বস্তিদায়ক ছিল।

বিচারক ম্যাকডোনাল্ড প্রমাণাদি পর্যালোচনা করে তাফিদা ও তার বাবা-মায়ের মঙ্গলবার কামনা করেন।

তাফিদার বাবা-মায়ের সলিসিটর পল কনরেথ বলেন, আদালতের রায়ে তাফিদাকে ইতালিতে নিয়ে চিকিৎসার অনুমতি পাওয়া গেছে। সে যন্ত্রণায় ভুগছে না এবং আরও প্রায় ২০ বছর বাঁচতে পারে। এই রায়ে প্রমাণিত হলো শিশুর জন্য সবচেয়ে ভালো চাওয়া শুধু চিকিৎসা বিজ্ঞানই শুধু নয়, এর সঙ্গে বৃহত্তর সামাজিক ও ধর্মীয় ব্যাপ্তিও রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের