যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ২২:৪৬আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২২:৪৯

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনের মৃত্যু হওয়াতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৭ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

ব্রিটিশ সরকারের এক স্বাস্থ্য উপদেষ্টা জেরেমি ফারার হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউরোপে সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে করোনাভাইরাস। এর আগে গত সপ্তাহে ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্বাস্থ্যমন্ত্রী শনিবার জানিয়েছিলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে দেশটির ১৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জনসনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত জনসন পুরোপুরি সুস্থ হতে নিজের বাড়িতে অবস্থান করবেন। শিগগিরই তিনি রাষ্ট্রীয় কাজে যোগ দিচ্ছেন না।
করোনাভাইরাসে আক্রান্ত ৫৫ বছরের জনসনকে ৫ এপ্রিল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। ৬ এপ্রিল তাকে আইসিইউতে নেওয়া হয়। ৯ এপ্রিল পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।
হাসপাতাল ছাড়ার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে জনসন তাকে চিকিৎসা দেওয়া জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শনিবার টুইটারে তিনি বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীদের কাছে তিনি যে সেবা পাচ্ছেন; সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম