জীবন বাঁচানো সেই ডাক্তারদের নামে ছেলের নাম রাখলেন জনসন

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ২৩:৩৮আপডেট : ০৪ মে ২০২০, ০০:৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বান্ধবী ক্যারি সিমন্ড তাদের ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লাওরি নিকোলাস জনসন। শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

জীবন বাঁচানো সেই ডাক্তারদের নামে ছেলের নাম রাখলেন জনসন

বুধবার শিশুটির জন্ম হয়। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যে দুই চিকিৎসক ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন তাদের শ্রদ্ধা জানাতে ছেলের নামে নিকোলাস যুক্ত করা হয়েছে।

শনিবার ইন্সটাগ্রামে ক্যারি সিমন্ডস লিখেছেন, উইলফ্রেড হলো বরিসের দাদার নাম, লাওরি আমার দাদার নাম এবং নিকোলাস হলো ডা. নিক প্রাইস ও ডা. নিক হার্টের নাম থেকে নেওয়া। এই দুই চিকিৎসক গত মাসে বরিসের জীবন বাঁচিয়েছেন।

ক্যারি আরও লিখেছেন, এনএইচএস’র অসাধারণ প্রসূতি দলকেও আন্তরিক ধন্যবাদ। তারা আমার খুব যত্ন নিয়েছেন।  

২০২০ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতি জানান, তারা বিয়ে করতে যাচ্ছেন। মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার রাষ্ট্রীয় কাজে যোগ দিয়েছেন। এপ্রিলের শুরুতে তিনি তিন রাত আইসিউতে ছিলেন। পরে তার অবস্থার উন্নতি হয়। এর আগে ক্যারিও টুইটারে জানিয়েছিলেন, তারও করোনার উপসর্গ দেখা দিয়েছে।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া সাক্ষাৎকারে  এক করোনাজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন জানান, আইসিউতে থাকাকালীন তার শারীরিক অবস্থা অনেক বেশি সংকটাপন্ন ছিল। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। তাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন দিতে হয়েছে। এমনকি যেকোনও ‘আকস্মিক ঘটনা’র জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল।

অসাধারণ সেবার জন্য লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের চিকিৎসাকর্মীদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক