করোনা শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিলো যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ১৮:০২আপডেট : ১৪ মে ২০২০, ১৮:০৪

রোশ ফার্মাসিউটিক্যালস কোম্পানির নির্মিত করোনাভাইরাস শনাক্তের জন্য অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের জন স্বাস্থ্য মন্ত্রণালয় (পিএইচই) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহৎ পরিসরে পরীক্ষার জন্য তারা কিটটি সংগ্রহের জন্য কাজ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

করোনা শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিলো যুক্তরাজ্য

পিএইচই-এর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত হয়েছেন এই কিটের ফলাফল শতভাগ নির্ভুল।

যুক্তরাজ্যের করোনাভাইরাস গত সপ্তাহে পিএইচই পর্টন ডাউন এর বিশেষজ্ঞরা একটি সতন্ত্র পর্যালোচনা করে রোশ-এর সার্স-কোভ-২ কিটের। তাদের পর্যালোচনায় শতভাগ নির্ভুল  ফল এসেছে। এটি খুব ইতিবাচক অগ্রগতি।

বিজ্ঞানীরা মনে করেন, অ্যান্টিবডি পরীক্ষায় ভবিষ্যতে করোনাভাইরাসে সংক্রমণ থেকে প্রতিরোধ ক্ষমতার মাত্রা জানা যায়, তবে তা কতদিন অব্যাহত থাকবে তা নির্দিষ্টভাবে জানা যায় না।

যুক্তরাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আর্গার বলেছেন, রোশ’র পরীক্ষা খুব নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে।

রোশ জানিয়েছে, তাদের এই অ্যান্টিবডি কিট দ্বারা পরীক্ষার ফল মাত্র ১৮ মিনিটের মধ্যে জানা যাবে। এর আগে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই কিট দ্বারা পরীক্ষার অনুমোদন দিয়েছে। 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম