ক্যামব্রিজে আগামী শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে

বিদেশ ডেস্ক
২২ মে ২০২০, ১৪:৪০আপডেট : ২২ মে ২০২০, ১৭:১৭

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনও মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না, সব ক্লাস হবে অনলাইনে। করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে এই পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্যামব্রিজে আগামী শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থীদের সব ক্লাস অনলাইনে হলেও ছোট শিক্ষার্থীদের দল নিয়ে মুখোমুখি টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা যাবে। যদি তা সামাজিক দূরত্ববিধি মোতাবেক আয়োজিত হয়।

কোভিড-১৯ সংক্রমণেরক কারণে এই শিক্ষাবর্ষে ক্যামব্রিজ ক্যাম্পাস বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিমালাতে পরিবর্তন আসলে নতুন এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারির সময় পরামর্শের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে চলছে বিশ্ববিদ্যালয়। সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক হওয়ায় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী শিক্ষাবর্ষ পর্যন্ত কোনও মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না। সব ক্লাস হবে অনলাইনে। তবে সামাজিক দূরত্বের বিধি মেনে শিক্ষার্থীদের ছোট দল নিয়ে টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা যেতে পারে।

মহামারির কারণে মার্চ থেকেই ক্যামব্রিজের অনলাইন ক্লাস চালু হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে নেওয়া হয়েছে পরীক্ষা।

এর আগে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় প্রথম ঘোষণা দিয়েছিল, সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা শিক্ষাবর্ষের সব ক্লাস হবে অনলাইনে। এবার সেই পথে হাঁটল ক্যামব্রিজও। 

এই সপ্তাহের শুরুতে ইংল্যান্ডের উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, পরবর্তী শিক্ষাবর্ষের পঠন-পদ্ধতি ও সুযোগ-সুবিধার বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদের ভর্তির পূর্বে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষার্থীদের কাছ থেকে সম্পূর্ণ ফি আদায় করতে পারবে বিশ্ববিদ্যালয়। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের