বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল করছে যুক্তরাজ্য

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ মার্চ ২০২১, ২০:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:৪৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ম শিথিল করছে যুক্তরাজ্য। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে পড়তে আসা শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করার পর কমপক্ষে দুই বছর স্বাধীনভাবে কাজ ও প‌রিবারসহ বসবাসের সুযোগ পাবেন।

লন্ডনের আইনজী‌বী বিপ্লব কুমার পোদ্দার রবিবার বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী জুলাই থেকে এ নিয়ম কার্যকর হবে। যুক্তরাজ্যে যারা পিএইচডি বা ডক্টরাল সমমানের কোর্স ক‌রবেন তাদের ক্ষেত্রে এ ভিসার মেয়াদ হবে তিন বছর। আর গ্রাজুয়েশন শেষ করলে মিলবে দুই বছরের ভিসা। ব্রিটিশ ইমিগ্রেশনের নতুন এ নিয়ম ২০২১ সালের ১ জুলাই থেকে বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনযোগ‌্য হবে।

যুক্তরাজ্যে এল‌পি‌সি ও শিক্ষকতায় ‌পি‌জি‌সিই-র মতো পেশাদার কোর্স সম্পন্নকারীরাও এ সুযোগ পাবেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটিতে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা চালু ছিল।

যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শক ও ইনটেক এডুকেশনের কর্ণধার আহমদ বখত চৌধুরী রতন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, মূলত করোনা ও ব্রেক্সিটের পর শিক্ষার্থীদের আকৃষ্ট করতেই এ সুযোগের ঘোষণা দিয়েছে লন্ডন। ব্রেক্সিটের পর ফি বেড়ে যাওয়ায় ব্রিটেনে ইউরোপ থেকে শিক্ষার্থী আসা কমবে। সে কারণে বাংলাদেশ ভারতসহ বাইরের শিক্ষার্থীদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ।

ব্রিটেনে নিয়মিত কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহী করতে এ সু‌বিধা কাজে দেবে। অন‌্যদিকে বাংলাদেশের মতো দেশ থেকে স্বামী ব‌া স্ত্রীকে নিয়ে ব্রিটেনে পড়তে যাওয়ার ক্ষেত্রে তরুণ দম্পতিদের উৎসা‌হিত করবে। নতুন নী‌তিমালায় এ ভিসায় থাকাকালীন সময়ের জন‌্য কাজের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনও রকম স্পন্সর দেখাতে হবে না। নিয়োগদাতার স্পন্সর লাইসেন্সের শর্তও তাই প্রয়োজন হবে না। অর্থাৎ, কোর্স শেষে তারা যে কোনও জায়গায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীর স্বামী বা স্ত্রী এবং সন্তান ব্রিটেনে থাকলে তারাও দুই বা তিন বছরের করে ভিসা পাবেন। স্পাউজ এক্ষেত্রে ফুলটাইম কাজের অনুম‌তি পাবেন। তবে এ ভিসার মাধ‌্যমে কোনও শিক্ষার্থী নিজের দেশসহ ব্রিটেনের বাইরে থেকে কোনও স্পাউজ ব্রিটেনে আনতে পারবেন না। ডিসটেন্স লা‌র্নিং‌-এর ক্ষেত্রেও করোনাকালীন সময়ের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে এ সু‌বিধা পাবেন।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের