অবৈধদের ফের বৈধতার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২০ মার্চ ২০২১, ১৪:৫৪আপডেট : ২০ মার্চ ২০২১, ১৪:৫৪

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ইমিগ্র্যান্টদের বৈধতা দেওয়ার ব‌্যাপারে ফের আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়ও দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

১৮ মার্চ বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাজ্যে অবৈধ উপায়ে আসা অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে তিনি প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, যেহেতু এই অবৈধ অ‌ভিবাসীরা যুক্তরাজ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন এবং অপরাধমূলক কাজে সম্পৃক্ত হননি, তাই তাদের বৈধ করাটাই যুক্তিসঙ্গত।

উল্লেখ্য, যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন। তবে বরিস জনসন জানিয়েছেন, বিদ্যমান নিয়মের অধীনে যা হয়ে আসছে এবারও তাই ঘটবে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান