প্রথমবারের মতো প্রধান সম্পাদক হিসেবে নারী নিয়োগ দিয়েছে রয়টার্স

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১৯:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:০০
image

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী হিসেবে প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পাচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। রোমের বাসিন্দা ৪৭ বছর গ্যালোনি স্টিফেন জে এডলারের স্থলাভিষিক্ত হবেন। গত এক দশক ধরে সংবাদকক্ষের নেতৃত্ব দেওয়া এডলার এই মাসেই অবসরে যাচ্ছেন। তার নেতৃত্বে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারসহ শত শত পুরস্কার জিতেছে রয়টার্স।

মঙ্গলবার পরবর্তী প্রধান সম্পাদক হিসেবে আলেসান্দ্রা গ্যালোনির নাম ঘোষণা করে রয়টার্স। চারটি ভাষায় পারদর্শী গ্যালোনি বাণিজ্য ও রাজনীতি বিষয়ক সংবাদ কাভারে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক। রয়টার্সের শীর্ষস্থানীয় সম্পাদকের দায়িত্ব পালন করছেন গ্যালোনি। এর আগে তিনি ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন।

নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়টার্সের প্রধান সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন আলেসান্দ্রা গ্যালোনি। দুনিয়া জুড়ে দুই হাজার ৪৫০ জন সাংবাদিক রয়েছে বার্তা সংস্থাটির।

দুনিয়ার বেশিরভাগ সংবাদমাধ্যম লাভ করতে না পারলেও মুনাফায় রয়েছে রয়টার্স। ২০০৮ সাল থেকে বার্তা সংস্থাটি থমসন রয়টার্স ফাউন্ডেশনের অংশ। থমসন রয়টার্সের মোট ৫৯০ কোটি ডলার মুনাফার দশ শতাংশই এসেছে রয়টার্স নিউজ থেকে। তবে লাভ এবং বিক্রি আরও বাড়াতে চাপ রয়েছে প্রতিষ্ঠানটির ওপর।

নতুন প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আলেসান্দ্রা গ্যালোনি রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। তিনি বিশ্বের দুই শতাধিক স্থানে কাজ করা রয়টার্সের সাংবাদিকদের দেখভালের দায়িত্বেও ছিলেন। রয়টার্স ডিজিটালের উন্নতি করা তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম