লকডাউনে ব্রিটেনে কত টাকার বই বিক্রি হলো?

ফয়সল আবদুল্লাহ
২৭ এপ্রিল ২০২১, ১৭:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:৩০

এ বছর আমাদের বই মেলায় স্টল বানানোর খরচও ওঠেনি বেশিরভাগ প্রকাশকের। আর সব দোষ গিয়ে পড়লো লকডাউনের ঘাড়ে। অথচ ঠিক উল্টো চিত্র দেখা গেলো ব্রিটেনে। লকডাউনের কারণেই সেখানে বই বিক্রি হয়েছে হু হু করে। ঘরে বসে সময় কাটানোর জন্য সেরা বিনোদনটা বেছে নিতে ভুল করেনি ব্রিটিশরা।

বিবিসির প্রতিবেদনে জানা গেলো, ২০১৯ সালের তুলনায় গতবছর যুক্তরাজ্যে কনজিউমার টাইটেল (পাঠ্যপুস্তক নয় এমন বই) বিক্রি বেড়েছে ৭ শতাংশ। মোট বিক্রি হয়েছে ২১০ কোটি পাউন্ড। টাকার হিসাবে যা প্রায় ২৪ হাজার ৭০০ কোটি টাকা!

তবে, স্কুল-কলেজ বন্ধ থাকায় ব্রিটেনে অ্যাকাডেমিক বইয়ের বিক্রি কিন্তু কমেছে। বেড়েছে ফিকশন ও নন-ফিকশন বিক্রি।

এর মধ্যে গল্পের বইয়ের বিক্রি বেড়েছে ১৬ শতাংশ এবং নন-ফিকশন বেড়েছে ৪ শতাংশ।

বেস্টসেলারের তালিকায় ছিলেন দেশটির নামকরা গল্পকাররা। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চার্লি ম্যাকেসির শিশুতোষ বই ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’ । দ্বিতীয় অবস্থানে আছে রিচার্ড ওসমানের লেখা ক্রাইম-মিস্ট্রি ‘থার্সডে মার্ডার ক্লাব’। তিন নম্বরে আছে রেসিপির বই ‘পিঞ্চ অব নম’। চার নম্বরে আছে রম্য উপন্যাস ‘দ্য ওয়ার্ল্ডস ওয়ার্স্ট প্যারেন্টস’। লেখক বারনার্ডিন এভারেস্তোর বুকার পুরস্কার পাওয়া ‘গার্ল, উইম্যান, আদার’ নামের ফিকশনটি আছে তালিকার পাঁচ নম্বরে।

যুক্তরাজ্যের পাবলিশার্স অ্যাসোসিয়েশন-এর প্রধান নির্বাহী স্টিফেন লতিঙ্গা জানালেন, ‘এটা পরিষ্কার যে গতবছর অনেক মানুষই তাদের বইয়ের প্রতি ভালোবাসাটাকে নতুন করে আবিস্কার করেছেন। সেইসঙ্গে প্রকাশকরাও বিনোদন দেওয়ার মতো বই প্রকাশ করতে পেরেছেন।’

লতিঙ্গা আশা করছেন, সামনে বইয়ের দোকানগুলো যখন পুরোপুরি খুলবে, তখন বিক্রি আরও বাড়বে। বইয়ের প্রতি ব্রিটিশ নতুন করে তৈরি হওয়া ভালোবাসাটা সহসা আবার উবে যাবে না।
সূত্র: বিবিসি

/এফএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি