বিশ্বের বৃহত্তম কয়েন তৈরি করলো রয়্যাল মিন্ট

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ২১:৪৭আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২১:৪৭

যুক্তরাজ্যের জন্য কয়েন প্রস্তুতকারী রয়্যাল মিন্ট ইতিহাসের বৃহত্তম কয়েন উন্মোচন করেছে। কোম্পানিটি জানিয়েছে এটিই ১ হাজার ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় কয়েন। এটি ২০ সেন্টিমিটার প্রস্থ এবং ওজন ১০ কিলোগ্রাম (কেজি)। কোম্পানিটির পক্ষ থেকে এটিকে অসাধারণ কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এটির আর্থিক মূল্য দশ হাজার ব্রিটিশ পাউন্ট। কয়েনটি তৈরিতে সময় লেগেছে ৪০০ ঘণ্টা। এর মধ্যে মসৃণ করতেই লেগেছে চারদিন।

কয়েনটি এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। বিক্রি বা ক্রেতার বিষয়ে কোনও তথ্য দেয়নি রয়্যাল মিন্ট। শুধু জানিয়েছে, এমন অনণ্য সাধারণ শ্রমের দ্বারা তৈরি কয়েনের মূল্য ছয় অংকের হবে।

কয়েনটি তৈরি করেছে মিন্টের একদল অভিজ্ঞ কারিগর। প্রচলিত দক্ষতার সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। তৈরির প্রক্রিয়ায় এনগ্রেভিং মেশিনে ডিজাইন কাটা হয়। পরে হাত দিয়ে কাটার ফলে যেসব দাগ ছিল সেগুলো মুছে ফেলা হয়েছে। মসৃণ হয়ে গেলে লেজার দ্বারা উপরিপৃষ্টে কাজ করা হয়।

এমন কয়েন মাত্র একটিই তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রয়্যাল মিন্ট। যাদের বাজেট কম তাদের জন্য একই ডিজাইনের কয়েন তৈরি করা হয়েছে। ৫ পাউন্ড আর্থিক মূল্যের এমন ডিজাইনে কয়েন কেনা যাবে ১৩ পাউন্ড দিয়ে।সূত্র: টাইমস নাউ

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম