অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর: জরিপ

বিদেশ ডেস্ক
২২ মে ২০২১, ১৩:২৯আপডেট : ২২ মে ২০২১, ১৩:২৯
image

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ লক্ষণযুক্ত কোভিড-১৯ সংক্রমণ থেকে ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। প্রথমবারের মতো বাস্তব তথ্যের ভিত্তিতে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য।

প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে কত মানুষের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ঠেকানো গেছে তা বিশ্লেষণ করতেই কোভিড-১৯ ভ্যাকসিন সার্ভিলেন্স রিপোর্ট প্রস্তুত করেছে পিএইচই। এর আগে শুধুমাত্র প্রথম ডোজ টিকা নেওয়ার পর তার প্রভাব পর্যালোচনা করা হয়। এখন দেশটির বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়ে ফেলায় বাস্তব তথ্যের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে।

পিএইচই বলেছে, ‘নতুন জরিপে প্রথমবারের মতো দেখা যাচ্ছে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভ্যাকসিন রোগের লক্ষণযুক্ত সংক্রমণ থেকে প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।’ অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউটও উৎপাদন করছে। তারা এই ভ্যাকসিনের নাম দিয়েছে কোভিশিল্ড।

টিকাদান কর্মসূচির ব্যাপক সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। পিএইচই বলছে, টিকাদানের কারণে ৬০ বছরের বেশি বয়সী ১৩ হাজার মানুষের মৃত্যু ঠেকানো গেছে। এছাড়া ৭০ থেকে ৭৯ বছর বয়সী এক হাজার ছয়শ’ এবং ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সী ১১ হাজার একশ’ মানুষের মৃত্যু ঠেকানো গেছে বলেও জানিয়েছে পিএইচই।

যুক্তরাজ্যের টিকাদান বিষয়ক মন্ত্রী নাদিম জাহাউয়ি বলেন, ‘নতুন তথ্যে উভয় ডোজ ভ্যাকসিনের অসামান্য প্রভাব প্রতিফলিত হয়েছে। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।’ তিনি বলেন, এই ভাইরাসকে পরাজিত করতে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের চেয়ে ভালো কোনও অস্ত্র নেই।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম