দেরিতে হানিমুনে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২১, ১৭:৪৬আপডেট : ৩১ মে ২০২১, ১৭:৪৬
image

চুপিসারে বিয়ে সারলেও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সাইমন্ডস। তবে শিগগিরই হানিমুনে যাচ্ছেন না এই যুগল। এর পরিবর্তে আগামী গ্রীষ্মে পরিবার ও বন্ধুদের আরও একটি বড় অংশের সঙ্গে নিজেদের বিয়ে উদযাপন করতে চান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৫১ বছরে যুক্তরাজ্যের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় থেকে বিয়ের পিঁড়িতে বসেননি। সেই রেকর্ড ভেঙে বিয়ে করে নতুন রেকর্ড গড়েন বরিস জনসন।

২০১৯ সালের শেষ দিকে মাস্টিক দ্বীপে ইনগেজমেন্ট সারেন বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস। ২০২০ সালের এপ্রিলে তাদের ছেলে উইলফ্রেড এর জন্ম হয়। তার মাত্র কয়েক দিন আগে করোনাভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সাইমন্ডসের বিয়ের ছবি প্রথমবারের মতো প্রকাশ পায়। তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কালো স্যুট এবং উজ্বল নীল রংয়ের টাইয়ের সঙ্গে গোলাপের মুকুট পরিহিত স্ত্রীর সঙ্গে দেখা যায়। জানা গেছে ক্যারি এখন থেকে ক্যারি জনসন নামে পরিচিত হবেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক