কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলার ঘটনা ভুয়া, দাবি ব্রিটেনের

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ২০:১৩আপডেট : ২৩ জুন ২০২১, ২০:২২

কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে রাশিয়ার সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দু’দেশের মধ্যে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি রুশ জলসীমায় প্রবেশ করে। তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, রাশিয়া মিথ্যা নাটক সাজিয়েছে। সেখানে গুলি বা বোমা ছোড়ার কোন ঘটনাই ঘটেনি।

রাশিয়া বলছে, বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে তাদের জলসীমায় প্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’। ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধ বিমান। নিজেদের জলসীমা ছেড়ে যেতেই গুলি ছুড়ে সংকেত পাঠানোর দাবি করে দেশটিতে। এমন খবর ফলাও করে প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোতে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় মস্কোর দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কোন ধরনের গুলির ঘটনা ঘটেনি। নিজেদের জাহাজটি ইউক্রেনের জলসীমায় ছিল বলেও দাবি দেশটির। বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানান, আমাদের যুদ্ধ জাহাজ আন্তর্জাতিক জলসীমানাতেই অবস্থান করছিলো। একই সময়ে ওই অঞ্চলে বন্দুক মহড়া হয় রাশিয়ার। কিন্তু আমাদের জাহাজ লক্ষ্য করে ফাঁকা গুলি অথবা বোমা ছোড়া হয়নি’।

এর আগে রাশিয়া দাবি করে, ওই অঞ্চলে সতর্কতামূলক গুলির পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে জলসীমা ত্যাগ করে। ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটে। একটি টহল জাহাজ দু'বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেটটি সেখানে চারটি বোমা ফেলে।

ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে তলব করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১৪ সালে রাশিয়া জোর করে ক্রিমিয়া দখলে নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও স্বীকৃতি দেয়নি।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম