রেস থেকে উধাও ৫ হাজার কবুতর

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২১, ১৪:০০আপডেট : ২৬ জুন ২০২১, ১৪:০০

কবুতরের রেস অনেক পাখিপ্রেমীর কাছেই প্রিয় একটি খেলা। তবে একটি রেস থেকে একবারে হারিয়ে গেছে প্রায় পাঁচ হাজার কবুতর। কীভাবে এটি ঘটেছে সেই রহস্য উন্মোচন করতে হিমশিম খাচ্ছেন কবুতর পালকেরা।

যুক্তরাজ্যের পিটারবরোহ এলাকা থেকে আরও উত্তর পূর্বে ৯ হাজার কবুতরের এই রেসটি আয়োজন করা হয়। তিন ঘণ্টার মধ্যেই এই রেস শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও দেখা যায় অর্ধেকেরও বেশি কবুতর লক্ষ্যে পৌঁছায়নি।

এখন পর্যন্ত সামনে আসা কারণগুলোর মধ্যে আবহাওয়াগত পরিস্থিতিকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে।

কবুতর পালক রিচার্ড সায়ারস বলেন, ‘রেসের ইতিহাসে সবচেয়ে বাজে দিন দেখেছি আমরা। বেশিরভাগ পাখিই পরিবেশগত পরিস্থিতির শিকার হয়েছে- সম্ভবত মেঘের ওপরে একটি সৌর ঝড় তৈরি হয়ে আবহাওয়ায় অচলাবস্থা তৈরি করেছে। কিন্তু আসলেই কী হয়েছে তা কেউ জানে না।’

সাধারণত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে দিক নির্ধারণ করে কবুতর। তবে ভূতাত্ত্বিক ঝড় শুরু হলে বিভ্রান্ত হতে পারে তারা।

রেস থেকে হারিয়ে যাওয়া কবুতরগুলোর পায়ে পরিচয় নির্ধারণসূচক রিং পরানো রয়েছে। এসব কবুতর কোথাও পাওয়া গেলে তাদের খাবার ও পানি দেওয়ার আহ্বান জানিয়েছে রেস আয়োজকেরা।

র‍য়্যাল পিজিয়ন রেসিং অ্যাসোসিয়েশনের আয়ান ইভানস বলেছেন, অস্বাভাবিক কিছু ঘটতে যাওয়ার কথা আমরা খুব দ্রুতই বুঝতে পারি। আগে এরকম কখনও শুনিনি।

তিনি জানান, রেস শুরুর আগে আবহাওয়া ভালো ছিল। কিন্তু রেস শুরুর পর হাজার হাজার পাখি ফিরেই আসেনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম