ছেলের গেমের টাকা মেটাতে গাড়ি বিক্রি করলেন বাবা

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২১, ১৪:০০আপডেট : ০২ জুলাই ২০২১, ১৪:০০

আইফোনে একের পর এক অ্যাপ ডাউনলোড করেছিল ছেলে। আর তার জন্য এক হাজার ৮০০ ডলারের বিল পরিশোধ করতে হলো বাবাকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৫২ হাজার ৫৬৬। এ ঘটনা ঘটেছে ব্রিটেনের উত্তর ওয়েলসে।

৭ বছরের আশাজ তার বাবা মুহাম্মাদ মুতাজার আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল। প্রায় ঘণ্টাখানেক খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল ২ দশমিক ৭০ ডলার থেকে শুরু করে ১৩৮ ডলার পর্যন্ত। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ।

তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০০ ডলারে। কিভাবে এতো টাকা পরিশোধ করবেন! ভেবেই তার হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।

প্রথমে ভেবেছিলেন কোনওভাবে তাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু পরে তিনি লেনদেনের মেইল পান। তাতে অর্থের পুরো পরিমাণ লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-এর কাছে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২৮৭ ডলার ফেরত দিয়েছে।

এ ধরনের লেনদেন করতে গেলে অবশ্য পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সুরক্ষিত থাকে।

মুতাজা জানান, হয়তো তার ছেলে সেই পাসওয়ার্ড জেনে ফেলেছিল। একইসঙ্গে তার প্রশ্ন, বাচ্চাদের এই গেমে এক একটি অ্যাপের দাম এত বেশি রাখা হয়েছে কেন? বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার চিন্তাভাবনা করছেন মুতাজা। সূত্র: আনন্দবাজার, নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম