অক্সফোর্ডে এইচআইভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৭:৪৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৮:০০
image

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি নোবেল এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন। এইচআইভিকনসভিএক্স নামের এই ভ্যাকসিনের ট্রায়ালের উদ্দেশ্য হলো এর নিরাপত্তা, সহনশীলতা এবং প্রতিরোধক্ষমতা মূল্যায়ন করা। এই ভ্যাকসিনটি এইচআইভি ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করছেন গবেষকেরা।

যুক্তরাজ্যে নোবেল এইচআইভি ভ্যাকসিনের প্রথম ধাপের ট্রায়াল শুরু করেছেন গবেষকেরা। এই ট্রায়ালে ১৮ থেকে ৬৫ বছর বয়সী ১৩ জন প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে এক ডোজ টিকা গ্রহণ করবেন। এসব অংশগ্রহণকারীরা ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে নেই। প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহের মাথায় তারা আরেকটি বুস্টার ডোজ নেবেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের অধ্যাপক এবং ট্রায়ালের শীর্ষ গবেষক টমাস হানকে বলেন, ‘৪০ বছর ধরে অধরা থেকে গেছে একটি কার্যকর এইচআইভি ভ্যাকসিন।’ তিনি বলেন, এই ট্রায়ালটি হলো একটি ধারাবাহিক মূল্যায়নের প্রথম ধাপ। এতে এইচআইভি নেগেটিভ ব্যক্তিদের আক্রান্ত হতে না দেওয়া এবং এইচআইভি বয়ে বেড়ানো ব্যক্তিদের সুস্থ করে তুলতে কার্যকর কিনা তা খতিয়ে দেখা হবে।

ট্রায়ালিটি সম্পন্ন হচ্ছে ইউরোপিয়ান এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে। আন্তর্জাতিক সহযোগিতামূলক এই প্রকল্পটিতে অর্থায়ন করছে ইউরোপিয়ান কমিশন। আগামী বছরের এপ্রিলে ফলাফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম