প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক নিলামে

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২১, ০৭:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৭:৫২

প্রিন্সেস ডায়ানা ও যুবরাজ চার্লসের বিয়ের এক টুকরো কেক নিলাম উঠছে। ৪০ বছরের পুরনো সেই কেকের টুকরো আগামী ১১ আগস্ট নিলাম হবে, এমন খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর।

বিখ্যাত সেই রাজকীয় বিয়েতে হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া আর সাদা প্রিন্সেস গাউন, মাথায় স্পেনসার টিয়ারা পরে পরীর সাজে সেন্ট পলস ক্যাথিড্রালে এসেছিলেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেসের মৃত্যুর পরও সেই দৃশ্য আজও রঙিন।

১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহে আবদ্ধ হন রাজকুমারী ডায়ানা। প্রায় ৪০ বছর আগে তাদের বিবাহ উপলক্ষে ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। কেকের এক টুকরো যত্নে রেখে দেন রানির কর্মচারী মোয়রা স্মিথ। সেই টুকরোটিই আগামী ১১ আগস্ট নিলামে তুলতে যাচ্ছে নিলাম সংস্থা ডমিনিক উইন্টার। ৩০০ থেকে ৫০০ পাউন্ডে বিক্রির আশা করছে সংস্থাটি।

৪০ বছর আগের কেক-এর টুকরো

মজার বিষয় হচ্ছে, কেকের টুকরো তখন যেভাবে স্লাইস করে কাটা হয়েছিল ঠিক সেরকমই আছে। মার্কিন সংবাদমাধ্যমে এসেছে, মোয়রা শুধু ওই টুকরোটি যত্নে নিজের কাছে রেখে দেন ২০০৮ সাল পর্যন্ত। পরে একজন স্লাইসটি তার থেকে চেয়ে নিজের বাড়িতে রাখেন। পরবর্তীতে নিলাম প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ হয়।

/এলকে/
সম্পর্কিত
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
জ্যোতিষীদের আপত্তিতে যেভাবে মাঝরাতে স্বাধীন হয়েছিল ভারত
প্লেজিয়ারিজম বিতর্কে পদত্যাগ করা ক্যামব্রিজ অধ্যাপকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
১০ মেডিক্যাল কলেজে ১৯টি আধুনিক হোস্টেল অনুমোদন একনেকে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা