যুক্তরাজ্যে সন্তানের সামনে স্ত্রীকে খুন করা সেই বাংলাদেশি গ্রেফতার

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৯ এপ্রিল ২০২৪, ১৭:০৪ আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৭:০৬

যুক্তরা‌জ্যের বাংলা‌দেশি অধ‌্যুষিত ব্রাড‌ফো‌র্ড শহরে সন্তানের সামনে স্ত্রী‌ কুলসুমা আক্তার শিউলীকে হত্যার অভিযোগে স্বামী হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেফতার ক‌রে‌ছে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) পু‌লিশ তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে।

স্ত্রী শিউল‌ী‌কে (২৭) প্রকাশ‌্য দিবা‌লো‌কে ছুরি দি‌য়ে কুপিয়ে হত‌্যার পর থে‌কে হাবিবুর রহমান পলাতক ছি‌লেন। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায়।

যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন সোমবার অভিযোগ করেছেন, গত শ‌নিবার লন্ডন সময় বি‌কে‌লে তার বোনকে ছুরি দি‌য়ে নি‌জের ৫ মাস বয়সী শিশুপু‌ত্রের সাম‌নেই গুরুতর আঘাত ক‌রেন হা‌বিবুর রহমান মাসুম। প‌রে শিউলী মারা যান। এ ঘটনার পর থে‌কে মাসুম পলাতক ছি‌লেন।

পু‌লিশ ও নিহ‌তের পা‌রিবা‌রিক সুত্রে জানা গে‌ছে, মাসুম ও শিউলী দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরা‌জ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলী আসেন মাসুমের ডিপেন্ডেন্ট হিসেবে। শুরু‌তে ওল্ডহাম এলাকায় থাক‌তেন এ দম্প‌তি। তা‌দের পা‌রিবারিক কলহ শুরু হ‌লে এক পর্যা‌য়ে তা পু‌লিশ পর্যন্ত গড়ায়। প‌রে পুলিশ শিউলী‌কে স্যোশাল সা‌র্ভিসের মাধ‌্যমে নি‌জে‌দের বসবাসস্থল থে‌কে স‌রি‌য়ে ব্রাড‌ফো‌র্ডে নিরাপ‌দে রাখার ব‌্যবস্থা ক‌রে। কিন্তু স্বামী মাসুম পুলি‌শের নি‌ষেধ না মে‌নে শিউলীর গ‌তি‌বি‌ধি নজরদারি শুরু ক‌রেন। ঘটনার দিন ইফতা‌রের আগে শিউলী তার শিশুপুত্রকে নি‌য়ে খাবার কিন‌তে বের হন। এ সময় আগে থে‌কে আগে থেকে অপেক্ষায় থাকা মাসুম শিউলী‌কে ধারা‌লো ছুরি দি‌য়ে আক্রমণ ক‌রেন। 

নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন জানিয়েছেন, শিউলীর ময়নাতদন্ত শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

 

/এএ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা