১২০০ মাইল পাড়ি দেওয়া বাঁদুড় বিড়ালের হামলায় নিহত

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১৯:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:৩০

লন্ডন থেকে রাশিয়ায় ১২০০ মাইল পাড়ি দেওয়ার রেকর্ড করা বাঁদুড় একটি বিড়ালের হামলায় নিহত হয়েছে। নাথুসিয়াস পিপিসট্রেল নামের নারী বাঁদুড়টির আকার মানুষের বৃদ্ধাঙ্গুলির আকারের মতো। রাশিয়ার পেসকভ অঞ্চলে বাঁদুড়টি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বাঁদুড়টির ডানায় লন্ডন চিড়িয়াখানার প্রতীক ছাপা রয়েছে। বাঁদুড় পুনর্বাসন গোষ্ঠী এটিকে উদ্ধার করলেও পরে মৃত্যু হয়।

এটিই ব্রিটেন থেকে ইউরোপে কোনও বাঁদুড়ের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ। ব্রিটেনে বাঁদুড়ের ভ্রমণের সব রেকর্ড এটি ভেঙে দিয়েছে।

বাঁদুড়টির ওজন মাত্র ৮ গ্রাম। স্ভেতলানা লাপিনা নামের রুশ বাসিন্দা মলগিনো গ্রামে এটিকে দেখতে পান। পরে তা যুক্তরাজ্যের ব্যাট কনজারভেশন ট্রাস্টকে অবহিত করা হয়।

সংস্থাটির প্রধান লিসা ওরলেজ জানান, এটি অনন্য ভ্রমণ। ব্রিটেন থেকে ইউরোপজুড়ে বাঁদুড়ের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ এটি।

তবে এরচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড রয়েছে আরেকটি বাঁদুড়ের। ২০১৯ সালে লাটভিয়া থেকে স্পেনে যেতে একটি বাঁদুড় ১ হাজার ৩৮২ মাইল পাড়ি দিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম