৩০ বছর পর পৌঁছালো পোস্টকার্ড

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ১৯:৫৪আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৫৪
image

দক্ষিণ আমেরিকা থেকে পাঠানো একটি পোস্টকার্ড তার প্রাপকের ঠিকানায় পৌঁছেছে ৩০ বছর পর। ১৯৯১ সালে ব্রিটিশ নৌবাহিনীতে কাজ করার সময় চিলি থেকে এটি পোস্ট করেন নেইল ক্রোকার। ওই সময়ে তিনি এইচএমএস কামবারল্যান্ড জাহাজে করে ফকল্যান্ড দ্বীপ থেকে ফিরছিলেন। এই সপ্তাহে সেই পোস্টকার্ডটি যুক্তরাজ্যের ওয়েমাউথ অঞ্চলে তার শ্বশুরের ঠিকানায় পৌঁছেছে।

নেইল ক্রোকার বলেন তিন দশক পর পোস্টকার্ড পৌঁছানোয় হতবাক হয়েছেন তিনি। তিন মাসের সফরে ফকল্যান্ড দ্বীপ থেকে ফেরার সময় পাঁচ দিনের জন্য চিলির উপকূলে অবস্থান নেয় তাদের জাহাজটি। ওই সময়ে কার্ডটি পোস্ট করা হয়।

নেইল ক্রোকার জানান ওই পোস্টকার্ডে লেখার বিষয়টি তার অস্পষ্টভাবে মনে আছে। সেখানে তিনি মন্তব্য করেছিলেন আবহাওয়া আর উপকূলটা চমৎকার। তিনি বলেন, ‘বেশ কয়েকটি পোস্টকার্ড লিখেছিলাম আর সেগুলো নিয়ে পরে আর চিন্তাই করিনি।’

কার্ডটিতে ‘লন্ডন ১৯৯১’ পোস্টমার্ক থাকায় বোঝা যাচ্ছে এটি সঠিক সময়ে যুক্তরাজ্যে পৌঁছায়। নেইল ক্রোকার বলেন, ‘৩০ বছর ধরে এটা হয়তো বাছাই অফিসের কোথাও পড়ে ছিলো আর ঘটনাক্রমে এটি গন্তব্যে পৌঁছায়। সেই কারণে এটা সত্যিই উল্লেখযোগ্য এক ঘটনা।’

ব্রিটিশ ডাক কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টকার্ডটি কোথায় পড়ে ছিলো তা ধারণা করা কঠিন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম