নিলামে উঠছে মুঘল যুগের বিরল চশমা

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ১২:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:৪৪

ভারতের মুঘল আমলে হিরা আর পান্নায় বানানো বিরল দুইটি চশমা নিলামে উঠছে। লন্ডনের সুথিবে নিলাম হাউজে এই মাসে আরও পরের দিকে এই নিলাম অনুষ্ঠিত হবে। সুথিবে জানিয়েছে, ১৮৯০ সালের দিকে মুঘল আমলে এই চশমাগুলো বানানো হয়। কর্তৃপক্ষ আশা করছে, নিলামে প্রতিটি চশমা ২০ থেকে ৩৪ লাখ ডলারে বিক্রি হতে পারে।

নিলামের আগে এই মাসে চশমা দুইটি হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে। সুথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনো দেখা যায়নি।

তবে এই চশমাগুলো কারা ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়। কিন্তু মুঘলদের হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬তম এ ১৭তম শতাব্দীতে ভারত শাসন করা এই সাম্রাজ্যটি শৈল্পিক এবং স্থাপত্যের অর্জনের জন্য সুপরিচিত।

সুথিবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হিরা এবং পান্না কেটে চশমা দুইটি বানানো হয়েছে। এতে বলা হয়, রত্নগুলোর মান এবং বিশুদ্ধতা অনন্য আর এই আকারের পাথর যে কোনও সম্রাটের সংগ্রহ তাতে কোনও সন্দেহ নেই।’

নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরণের চশমার নমুনা আগে প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন বলে জানা যায়।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি