কপ২৬ ব্যর্থ হলে কী হবে, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ২১:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০:০৬

স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জরুরি কপ২৬ সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একমত না হলে ‘খুব জটিল ভূ-রাজনৈতিক ঘটনা’ দেখা দিতে পারে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার মতে, এসব ঘটনার মধ্যে থাকতে পারে গণঅভিবাসন, পানি ও খাবার নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা।

বরিস জনসন এখন ইতালির রোমে অবস্থান করছেন। শিল্পোন্নত দেশগুলোর জোট জি২০ সম্মেলনে অংশ নিতে তিনি সেখানে পৌঁছার পর সংবাদকর্মীদের সঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

জনসন মনে করিয়ে দেন সেপ্টেম্বরে তিনি যা বলেছিলেন। বিভিন্ন কপ সম্মেলন নিয়ে তিনি বলেন, আমি বলব সমান ছিল। আমি মনে করি সবার মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত। যুক্তরাজ্য যা চেষ্টা করছে তা হলো ছয় বছর আগে প্যারিস সম্মেলনে নেট জিরো ধারণাকে বাস্তবায়ন করা। এজন্য কয়লার ব্যবহার কমানো, কম্বাসন ইঞ্জিনের ব্যবহার কমানো, লাখো গাছের চারা রোপণ এবং সবুজ বান্ধব প্রযুক্তির জন্য বিশ্বের জন্য নগদ অর্থ সংগ্রহ করা।

শুক্রবার রোমের পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জনসন রোমান সাম্রাজ্যের পতনের ইতিহাস তুলে ধরেন। কপ২৬ সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্বের জন্য তার সতর্ক বার্তা পুনরায় তুলে ধরেছেন।

জনসন বলেন, বিশ্বের তাপমাত্রা যদি চার ডিগ্রি বা এর চেয়ে বেশি বাড়ানো হয় তাহলে দেখা যাবে সত্যিকার অর্থে জটিল ভূ-রাজনৈতিক ঘটনা। উৎপাদন কমে যাবে, মরুকরণ বাড়বে, বাসস্থান ও চলাচলের ক্ষতি হবে, পানি ও খাবার নিয়ে প্রতিযোগিতা বাড়বে, ব্যাপক মানুষের স্থানান্তর হবে। এসব সমস্যা বিশ্বের জন্য রাজনৈতিকভাবে খুব কঠিন নিয়ন্ত্রণ করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যখন রোমান সাম্রাজ্যের পতন হয় তা ছিল মূলত অনিয়ন্ত্রিত অভিবাসনের ফল। সম্রাট নিজের সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। মানুষ আসছিল পূর্ব থেকে, বিশ্বের সব জায়গা থেকে এবং ইউরোপ অন্ধকার যুগে প্রবেশ করে, যা স্থায়ী ছিল দীর্ঘ সময়। মূল কথা হলো, এমনটি আবারও ঘটতে পারে। মানুষের এতটা অহংকারী হওয়া উচিত না যে ভাববে ইতিহাস শুধু একমূখী।

জনসন আরও বলেন, আগামী সপ্তাহে গ্লাসগো আমরা যদি পৃথিবীর তাপমাত্রা সীমিত করতে নিশ্চিত হতে না পারি তাহলে আমাদের সত্যিকার অর্থে মানবতার জন্য সংকটের মুখে পড়ব। সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম