বাড়ছে করোনার সংক্রমণ, ফের হোম অফিস চালু ইংল্যান্ডে

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ১৪:১৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:২৭

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় আবারও হোম অফিস চালু করেছে ইংল্যান্ড। প্ল্যান বি-এর আওতায় এটি কার্যকর হবে।  নতুন নির্দেশিকা বলা হয়েছে, ইংল্যান্ডের বাসিন্দাদের এখন থেকে ঘরে বসেই অফিসের কাজ করা উচিত।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে দেশটিতে। এছাড়া নৈশক্লাব ও অন্যান্য ভেনুতে প্রবেশে আগামী বুধবার থেকে ভ্যাকিসন পাশ দেখাতে হবে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কোভিডের বিধিনিষেধ আরোপ থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে ওমিক্রনের মতো ভ্যারিয়েন্টের মুখোমুখি হয়েছে। নতুন ভ্যারিয়েন্টে ঢেউ আসছে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী বরিস।

ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় অতিরিক্ত পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্ল্যান বি চালু করে দেশটির সরকার। চলতি সপ্তাহের মধ্যেই ব্রিটেনে দাপট দেখাতে পারে বলে শঙ্কা রয়েছে। নতুন বিধিনিষেধের বিষয়ে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে করোনার ঊর্ধ্বগতির কারণে ব্রিটেনের ৩৬ শতাংশ মানুষ হোম অফিস করে।

এদিকে, ব্রিটেনে রবিবারও করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার।

/এলকে/
সম্পর্কিত
ইংল্যান্ডে ইমরানুরের সঙ্গে অনুশীলন করে উচ্ছ্বসিত শমিত
রুনি-প্রাইমার্ক চুক্তি: বাংলাদেশের পোশাক খাতে মাল্টি-মিলিয়ন পাউন্ডের নতুন বাজার 
জলের দামে ব্যক্তিগত দ্বীপ, পৌঁছাতে বাধা জোয়ার ভাটা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম