বিটকয়েন ‘মূল্যহীন’ হয়ে যেতে পারে: ব্যাংক অব ইংল্যান্ড

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে ডিজিটাল মুদ্রা বিটকয়েন মূল্যহীন হয়ে যেতে পারে এবং এতে বিনিয়োগ করা মানুষদের সর্বস্ব হারানোর জন্য প্রস্তুত থাকা উচিত। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য ঝুঁকির বিষয়ে এক সতর্কবার্তায় ব্যাংক অব ইংল্যান্ড প্রশ্ন তুলেছে সবচেয়ে উল্লেখযোগ্য এই ডিজিটাল মুদ্রার কোনও অন্তর্নিহিত মূল্য আছে কিনা।

এই বছর এক বিটকয়েনের মূল্য ৫০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। নভেম্বরের শুরুতে এই ক্রিপ্টোকারেন্সির মূল্য সর্বোচ্চ ৬৭ হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টশনাক্তের পরই দাম কমতে শুরু করে। গত সপ্তাহে মোটামুটি স্থিতিশীল হয়েছে বিটকয়েনের বাজার।

ব্যাংক ইংল্যান্ডের ডেপুটি গভর্নর স্যার জন কানলিফ জানান, দ্রুত জনপ্রিয়তা বাড়ার কারণে ক্রিপ্টো সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকির বিসয়ে ব্যাংকে প্রস্তুত থাকতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে স্যার জন কানলিফ বলেন, বিটকয়েনের মূল্যে খুব বেশি পার্থক্য থাকে এবং তাত্ত্বিক বা বাস্তবে তা শূন্যতে নেমে আসতে পারে।

২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টো সম্পদের পরিমাণ বাড়ছে। ওই সময় তা ২.৬ ট্রিলিয়নে পৌঁছায়। যা বিশ্বের মোট আর্থিক সম্পদের ১ শতাংশ। যুক্তরাজ্যের মোট সম্পদের শূন্য দশমিক ১ শতাংশ বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি। ২৩ লাখ মানুষের ক্রিপ্টো সম্পদ রয়েছে। গড়ে প্রত্যেকের বিনিয়োগের পরিমাণ ৩০০ ব্রিটিশ পাউন্ড।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম