যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্তের ১৫ শতাংশ পুনঃসংক্রমণ: শীর্ষ বিজ্ঞানী

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২১:১২

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ম্যাথমেটিক্যাল এপিডেমিওলজিস্ট ও শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক নিল ফার্গুসন বলেছেন, লন্ডনে ওমিক্রন সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আগামী সপ্তাহে হয়ত কমে আসতে শুরু করবে। নতুন আক্রান্তদের মধ্যে ১৫ শতাংশ পুনঃসংক্রমণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

নিল ফার্গুসন জানান, যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যানে পুনঃসংক্রমণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। কিন্তু বিজ্ঞানীরা এই সংখ্যা পর্যালোচনা করছেন।

তিনি বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তাতে পুনঃসংক্রমণের কথা রয়েছে। ওমিক্রনে আক্রান্তের ১০-১৫ শতাংশ পুনঃসংক্রমণ। এই বিষয়টি মাথায় রেখে আমাদের পর্যালোচনা করতে হবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, ৩ জানুয়ারি দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন। আর গত সাত দিনে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৮৯ হাজার ৯৮৫ জন। গত সাত দিনের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৪৬ জন।

ফার্গুসন সতর্ক করে বলছেন, রেকর্ড সংখ্যক শনাক্তের পরও তা প্রকৃত আক্রান্তের চেয়ে কম হতে পারে। কারণ অনেক এলাকায় করোনা পরীক্ষার সরঞ্জাম ফুরিয়ে গেছে।

তবে আশার কথাও শুনিয়েছেন তিনি। বলেন, এমন চূড়ায় পৌঁছে যাওয়া একটি মহামারি একই অবস্থায় বেশিদিন থাকতে পারে না। তাই আগামী সপ্তাহে এই সংখ্যা কমে আসা দেখতে পারি আমরা। হয়ত লন্ডনে শুরু হয়ে গেছে। অন্যান্য অঞ্চলে আগামী এক থেকে তিন সপ্তাহের মধ্যে এই প্রবণতা দেখা যাবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম