মেগানের গোপনীয়তা ভঙ্গের ক্ষতিপূরণ মাত্র ১ পাউন্ড

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৪:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের গোপনীয়তা ভঙ্গের মামলায় পরাজয় স্বীকার করে নিয়েছে দ্য মেইল অন সানডে। বাবার কাছে লেখা মেগানের একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ করে দেয় সংবাদমাধ্যমটি। এর জেরে আদালতে যান ব্রিটিশ রাজবধূ। ওই মামলায় মাত্র এক পাউন্ড ক্ষতিপূরণ পাবেন ডাচেস অব সাসেক্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আদালতে ক্ষতিপূরণের এই অর্থ আদালতের নথিতে ঘোষণা করা হয়েছে। এছাড়া এই তথ্য নিশ্চিত করেছে সংবাদপত্রটি এবং তাদের সিস্টার ওয়েবসাইট মেইলঅনলাইন। তারা জানিয়েছে, তারা আর মামলার দীর্ঘ প্রক্রিয়ায় যাবেন না।

ওই চিঠির বড় একটি অংশ প্রকাশ করায় মেগান মার্কেল কপিরাইট লঙ্ঘনের অভিযোগে আলাদা মামলা করেন। ওই মামলায় সংবাদমাধ্যমটি আরও ক্ষতিপূরণ দেবে। তবে এর পরিমাণ প্রকাশ করা হয়নি।

মিডিয়া আইনজীবী মার্ক স্টিফেন মনে করেন মেগানের মামলার দুর্বলতার কারণে এই আপোস সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘সাধারণত এই ধরণের গোপনীয়তা ভঙ্গ করলে ৭৫ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়।’

ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল বরাবরই বলে এসেছেন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে তার তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে অর্থের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাদের মূলনীতি।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের