গত ফেব্রুয়ারির পর যুক্তরাজ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ০৩:০১আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৩:২৪

করোনাভাইরাসের তাণ্ডব চলছে যুক্তরাজ্যে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭৯ জন। গত বছরের ফেব্রুয়ারির পর করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো ব্রিটেনবাসী। মঙ্গলবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে  নতুন করে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

ধারণা করা হচ্ছিল, চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত অনেক বেড়ে যাবে। করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত ব্রিটেনে এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন দেড় লক্ষাধিক। গত বছরের ফেব্রুয়ারিতে করোনায় ব্রিটেনে একদিনে মারা যান ৪৪২ জন।

তবে এখন পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ার পেছনে ওমিক্রন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে ব্রিটেনের অনেকেই ওমিক্রনে সংক্রমিত।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। মাস্ক পড়াসহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনা থেকে সুরক্ষায় বুস্টার ডোজ প্রদানও করা হচ্ছে। বিশ্বের ১২৪টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে ওমিক্রন। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি