সামরিক খেতাব ও রাজকীয় উপাধি হারালেন প্রিন্স অ্যান্ড্রু

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১০:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:০০

যৌন হয়রানির অভিযোগে রানি এলিজাবেথের দ্বিতীয় সন্তান ও ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু’র সামরিক খেতাব ফিরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘হিজ রয়্যাল হাইনে’ রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবেন না তিনি। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ সংক্রান্তে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের রানির সম্মতিতে ডিউক অব ইয়র্কের সামরিক খেতাব এবং রাজকীয় পৃষ্ঠপোষকতাগুলো রানির অধীনে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় প্রিন্স অ্যান্ড্রু এখন থেকে কোনও দায়িত্বে থাকছেন না।

যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রিন্সের বিরুদ্ধে করা মামলা আমলে নেওয়ার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন নারী জিউফ্রেকে ১৭ বছর বয়সে যৌন নিপীড়ন করেন প্রিন্স অ্যান্ড্রু। এমন অভিযোগ ওই নারী নিজেই করেছেন। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন তিনি। 

প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলায় আদালতে দাখিল করা নথিতে জিউফ্রে অভিযোগ করেছেন, তিনি প্রয়াত ধনকুবের অর্থলগ্নিকারী এপস্টেইনের মাধ্যমে যৌন পাচার হয়ে প্রিন্স অ্যান্ড্রুর যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

যুক্তরাস্ট্রের জেলা বিচারক লুইস কাপলান বলেন, জিউফ্রের বয়স এখন ৩৮। তিনি দাবি করতে পারে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু শারিরীক নির্যাতন করেছিলেন। যদিও যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রিন্স।

এর আগে প্রিন্স অ্যান্ডুর সামরিক মর্যাদা কেড়ে নিতে রানির কাছে চিঠি লিখেন ব্রিটেনের সামরিক বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তা।

/এলকে/
সম্পর্কিত
৫ বছরে সর্বনিম্ন কর্মসংস্থান, ধুঁকছে যুক্তরাজ্যের শ্রমবাজার
ব্রিটেনে চিকিৎসা শিক্ষায় ইতিহাস গড়লেন ব্রিটিশ-বাংলাদেশি ডাক্তার
স্টারমার দায়িত্ব ছাড়লে কি পাল্টাবে ব্রিটেনের ইসরায়েলনীতি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের