এবার ঈশ্বরের নামে বিদায় হন: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দলীয় এমপি

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ২২:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:৩৪

লকডাউনের মধ্যেই সরকারি বাসায় শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সমালোচনার মুখে গত বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে ওই ঘটনার জন্য ‘আন্তরিকভাবে ক্ষমা’ চান তিনি। তারপরও বিতর্কের অবসান ঘটছে না। ১৯ জানুয়ারি বুধবার কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড ডেভিস তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এবার ঈশ্বরের নামে বিদায় হন।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্ষমা চাইলেও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে অবশ্য নারাজ বরিস জনসন। বুধবার পার্লামেন্টে সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না।

২০১৯ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বরিস জনসন। ওই বছরের নির্বাচনে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় জয় পায় কনজারভেটিভ পার্টি। তবে লকডাউনের মধ্যে সরকারি বাসায় সিরিজ মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায়  এখন নিজের কর্তৃত্ব বজায় রাখতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।

বিরোধী দল লেবার পার্টির পাশাপাশি নিজ দলের ভেতর থেকেও তার পদত্যাগের দাবি উঠছে।

বার বার ক্ষমা চাইলেও জনসনের দাবি, ওইসব পার্টির অনেকগুলোর ব্যাপারেই তিনি সেভাবে সচেতন ছিলেন না। ২০২০ সালের ২০ মে-এর মদ্যপানের পার্টিকে তিনি ‘ওয়ার্ক ইভেন্ট’ ভেবেছিলেন। সে সময় কেউ তাকে এটা বলেনি যে, এই আয়োজন কোভিড বিধির বিরোধী।

ব্রেক্সিট সমর্থক কনজারভেটিভ আইন প্রণেতা ডেভিড ডেভিস পার্লামেন্টে বলেছেন, ‘আমি আশা করি আমার নেতারা তাদের কর্মকাণ্ডের দায়িত্ব নেবেন।’

তিনি বলেন, ১৯৪০ সালে লিওপোল্ড আমেরি তৎকালীন প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইনকে বলেছিলেন, ‘আপনি কোনও ভাল কাজ করার জন্য এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন। এবার ঈশ্বরের নামে, বিদায় হন।’

এই বক্তব্যের পর অন্য একজন আইনপ্রণেতা জনসনের কাছে জানতে চান, তিনি পদত্যাগ করবেন কিনা। উত্তরে ‘না’ সূচক জবাব দেন বরিস জনসন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম