ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ০৪:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫৬

ইউক্রেনের আত্মরক্ষায় দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার এক ফোনআলাপে এই প্রতিশ্রুতি দেন জনসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিক এমন সময়ে এ ঘোষণা দিলেন যখন রাশিয়া ভ্রমণে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, জনসন মারিউপোলের পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী শহরটিতে ইউক্রেনীয় প্রতিরোধকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার ওপর জারি করা গত সপ্তাহ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার বিষয়ে জেলেনস্কিকে অবহিত করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, আগামী দিনে সাঁজোয়া যানসহ আত্মরক্ষার জন্য উপায় সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

শনিবার মানবিক করিডোরগুলোর মাধ্যমে ইউক্রেনের শহরগুলো থেকে ১ হাজার ৪৪৯ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইউক্রেন বলেছে, রাশিয়া যে মাত্রায় গোলাবর্ষণ করছে, সেই তুলনায় মানুষের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সংখ্যা কম।

ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান,  লাইসিচানস্ক শহরের কেন্দ্রস্থলে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রাশিয়া।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম